Google AI-এর সাথে এই শিক্ষাবর্ষ এবং তার পরবর্তী সময়েও এক ধাপ এগিয়ে থাকুন
আমাদের নতুন ডিসকাউন্টযুক্ত স্টুডেন্ট প্ল্যানের সাহায্যে এখন পড়াশোনা এবং ব্যক্তিগত জীবনের মাঝে ভারসাম্য বজায় রাখা আরও সহজ হবে; কারণ এতে আপনি পাবেন উন্নত AI টুল, বাড়তি স্টোরেজ এবং YouTube-এর নানা সুবিধা।
Gemini হল আপনার AI স্টাডি টুল
কোনও ক্লাসের পড়াশুনা যদি আপনার ধারণার থেকে বেশি কঠিন মনে হলে Google-এর উন্নত AI কেপেবিলিটি আপনাকে সাহায্য করতে প্রস্তুত। Google AI Plus-এর সাহায্যে আপনি আপনার ক্লাসের ব্যক্তিগত নোট আপলোড করতে পারেন; এটি একবারে ২০০ পৃষ্ঠা পর্যন্ত নোটকে ক্যুইজ, ফ্ল্যাশকার্ড এবং স্টাডি গাইডে রূপান্তর করতে পারে, যা আপনার পড়াশোনাকে সঠিক পথে এগিয়ে নিতে সাহায্য করবে। আপনি যদি ফাইনাল পরীক্ষার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত থাকেন এবং আপনার কাজের গতি বাড়াতে আরও কেপেবিলিটি প্রয়োজন হয়, তাহলে আপনি Google AI Pro-তে আপগ্রেড করতে পারেন। Gemini-তে ব্যবহারের সীমা ৪ গুণ বেশি২ থাকায়, আপনি আমাদের সবচেয়ে শক্তিশালী Pro মডেল ব্যবহারের বাড়তি সুযোগ পাবেন, যা ফাইনাল পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে আপনার স্টাডি ফ্লো বজায় রাখতে সাহায্য করবে। এছাড়াও, আপনি সরাসরি Google Docs, Sheets এবং Slides-এর ভেতরেই Gemini ব্যবহার করতে পারবেন, যা আপনার কন্টেন্টের প্রুফরিড করতে এবং প্রেজেন্টেশন আরও ঝটপট নিখুঁত করে তুলতে সাহায্য করবে।
আপনি যদি কোথাও যেতে যেতেও পড়াশোনা চালিয়ে যেতে চান, তাহলে Gemini Notebook-এর সাহায্যে আপনার দীর্ঘ রিসার্চ পেপার বা ব্যক্তিগত স্টাডি গাইডকে কথোপকথনমূলক পডকাস্ট-স্টাইলের অডিও AI সারাংশে রূপান্তর করতে পারেন।৩ আপনার পড়ার বিষয়ের বিভিন্ন জটিল ধারণা এবং কঠিন সমস্যা সহজ করে বুঝতে Gemini আপনাকে সাহায্য করতে পারে; এর ধাপে ধাপে ব্যাখ্যা আপনাকে শুধু 'কীভাবে' নয়, বরং তার পেছনের 'কেন' বা মূল কারণটিও জানাবে।
সারা বিশ্বের উপযুক্ত কলেজ শিক্ষার্থীদের জন্য Google নিয়ে এসেছে এক বছরের Google AI Plus অথবা AI Pro প্ল্যান, কোনও চার্জ ছাড়াই।
কেরিয়ার সংক্রান্ত পছন্দমতো নির্দেশিকা
চাকরি খোঁজার মতো কঠিন কাজ যখন Gemini সামলে নেয়, তখন এই প্রক্রিয়াটি আপনার জন্য আর মোটেও চাপের হবে না। Gemini-এর সাহায্যে আপনি নির্দিষ্ট পদের জন্য আপনার রেজিউমে কীভাবে পছন্দমতো সাজিয়ে নেবেন সেই বিষয়ে মতামত পাবেন, আপনার কভার লেটারের ড্রাফ্ট রিফাইন করতে পারবেন এবং খুব সহজেই নিজের সেলফিকে প্রফেশনাল হেডশটে পরিণত করতে পারবেন। ইন্টারঅ্যাক্টিভ মক সেশন এবং উন্নতির জন্য রিয়েল-টাইম ফিডব্যাক পেতে Gemini-কে আপনার ব্যক্তিগত ইন্টারভিউ কোচ হিসেবে ব্যবহার করুন। সবশেষে, আপনার কেরিয়ারের লক্ষ্যকে একটি সুনির্দিষ্ট পরিকল্পনায় রূপান্তর করুন। কেরিয়ারের বিভিন্ন পাথ নিয়ে ব্রেনস্টর্ম করতে, আপনার জন্য প্রয়োজনীয় স্কিল সম্পর্কে জানতে এবং নেটওয়ার্ক আরও বড় করার জন্য সাহায্য পেতে আউটরিচ ইমেল ড্রাফ্ট করতে, Gemini ব্যবহার করুন।
ক্লাসের বাইরেও স্টুডেন্টদের ক্যাম্পাস জীবন সহজ করে তুলতে AI-এর ব্যবহার
শুধু আপনার ক্লাস নয়, জীবনের বিভিন্ন দিকও ম্যানেজ করুন। স্টুডেন্ট লাইফের রোজকার ছোটখাটো সমস্যা Gemini-কে সামলাতে দিন, যাতে আপনি নিজের আসল লক্ষ্যে মনযোগ দিতে পারেন—যেমন, নিজের সুস্বাস্থ্য বজায় রাখা কিংবা ক্যাম্পাসের বিভিন্ন কার্যকলাপে অংশগ্রহণ করা। ঝটপট খাবার তৈরির আইডিয়া পেতে আপনার ফ্রিজের একটি ফটো তুলুন, মাসিক বাজেট তৈরি করতে Gemini-কে জিজ্ঞাসা করুন এবং বছরের শেষে থাকার জায়গা বদলানোর সময় একটি কাস্টম চেকলিস্ট তৈরি করে নিন যাতে প্রয়োজনীয় কোনও জিনিসই বাদ না পড়ে।
ফটো, কোর্সওয়ার্ক এবং আরও অনেক কিছুর জন্য পান ক্লাউড স্টোরেজ
সবশেষে, আপনার গুরুত্বপূর্ণ সবকিছুর ব্যাক-আপ নিন যাতে আপনার স্মৃতি (অথবা আপনার কোর্সওয়ার্ক) হারিয়ে না যায়। Google AI Plus-এ আপনি পাবেন ৪০০ জিবি ক্লাউড স্টোরেজ, যা ১,০০,০০০-এরও বেশি স্প্রিং ব্রেক ফটোর স্টোরেজের সমান।৪ আরও বেশি স্পেসের জন্য Google AI Pro-তে পাবেন ৫ টিবি স্টোরেজ, যা আপনার কলেজ জীবনের ১,০০০ ঘণ্টারও বেশি সময়ের স্মৃতি ধরে রাখার জন্য যথেষ্ট।৫৬